সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) বিএনপির দলীয় মনোনয়ন পেলে গুম কমিশন গঠন করে ইলিয়াস আলীকে উদ্ধারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, \"বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি নির্বাচিত হলে সরকার গঠনের ৫০ দিনের মধ্যেই গুম কমিশন গঠন করে ইলিয়াস আলীকে উদ্ধারের কাজ শুরু করব।\"

\r\n

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার পুরানবাজারে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

\r\n

হুমায়ুন কবির বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে ইলিয়াস আলীর নেতৃত্বে সিলেট-২ আসনে ব্যাপক উন্নয়ন করেছে। দল যদি এবার তাকে মনোনয়ন দেয় এবং তিনি নির্বাচিত হন, তাহলে ওয়াদা করছেন—ইলিয়াস আলীকে উদ্ধার করা গেলে এই আসন আবার তার হাতে ফিরিয়ে দেবেন।

\r\n

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের \"গ্রিন সিগন্যাল\" পেয়েই এলাকার উন্নয়নে কাজ করতে এসেছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

\r\n

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেন, সিলেট-২ এর মানুষ নিজের অধিকার আদায়ে সবসময় সোচ্চার। আত্মবিশ্বাস ছাড়া রাজনীতিতে নেতৃত্ব দেওয়া যায় না। শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, \"ভয়ভীতি দেখিয়ে রাজনীতি টেকে না, শেখ হাসিনাও এক কাপড়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন।\"