দীর্ঘ পাঁচ বছর পর ব্যয়বহুল বাজেটের একটি মিউজিক ভিডিও তে কাজ করছেন দীপ চৌধুরী দেশের সংগীত অঙ্গনে আসছে নতুন কিছু ।
গানটির শিরোনাম “লক্ষী সোনা বউ” যার কথা লিখেছে জেএস জিসান এবং সঞ্জীবন চক্রবর্তীর সুরে কন্ঠ দিয়েছে রুবেল খন্দকার।

গ্রামীণ পরিবেশ আর আন্তর্জাতিক মডেলের অংশগ্রহণ—সব মিলিয়ে গানটি নিয়ে চলছে ব্যাপক আগ্রহ।
চাঁদপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে মিউজিক ভিডিওটির।
বিশেষ আকর্ষণ হিসেবে দীপ চৌধুরী এর সাথে জুটি হিসাবে অংশ নিয়েছেন নেপালের জনপ্রিয় মডেল শিলা, যিনি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওতে কাজ করছেন এবং কোরিওগ্রাফি করেন হীরা শিকদার । মিউজিক ভিডিওটির প্রযোজনা করেন এসএম রফিক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিয়াকত আলী।

তবে শুটিং চলাকালে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
চাঁদপুরের হাইমচর এলাকায় শুটিং চলার সময় স্থানীয়ভাবে পরিচিত কিছু ব্যক্তি চাঁদা দাবীতে এসে শুটিং বন্ধ করে দেয় এবং হুমকি প্রদান করে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয় এক রাজনৈতিক নেতা নাসির মোল্লা সমঝোতার আশ্বাস দিয়ে শুটিং টিমকে ডেকে নেন।
তবে অভিযোগ রয়েছে, শালিশীর নামে ডেকে নিয়ে মিউজিক ভিডিও এর পরিচালক জিসান ও কিছু কলাকৌশলীকে শারীরিক ভাবে হেনস্থা করা হয় ।
এই ঘটনায় লেখক ও নির্মাতা জেএস জিসানসহ কয়েকজন আহত হন।

ঘটনার প্রতিবাদে ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে শুটিং টিম। দেশের বিভিন্ন গণমাধ্যমের এর শিরোনামে খবর প্রকাশ পায় ।
এসময় তারা পুরো ঘটনার বর্ণনা দিয়ে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

উল্লেখ্য, “লক্ষী সোনা বউ” গানটি আগামী ২৬ কিংবা ২৭ মার্চ জে এস মিউজিক ইউ টিউব চ্যানেল এবং আরো অনেক মিউজিক প্ল্যাটফর্মে রিলিজ পাবে বলে জানা গেছে ।