বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু অভিনয় দক্ষতায় নয়, তার উপস্থিত বুদ্ধি ও বিনয়ী ব্যবহারের মাধ্যমেও জয় করে নিয়েছেন অগণিত ভক্তের হৃদয়। সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে আবারও সেই গুণেরই প্রমাণ দিলেন বলিউড বাদশা।
\r\nগত শনিবার আয়োজিত এক্স (সাবেক টুইটার)-এর ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, “আপনি কি এখনও অভিব্যক্তি এবং ভয়েস মডুলেশন নিয়ে কাজ করেন, নাকি এটি ঈশ্বরপ্রদত্ত প্রতিভা?”
\r\nউত্তরে শাহরুখ খান লেখেন, “প্রতিভা ছাড়া কঠোর পরিশ্রমের মূল্য কম, আর সামান্য প্রতিভা থাকলেও কঠোর পরিশ্রমের তুলনায় তা অনেক কম। আমি শেষ ক্যাটাগরিতে পড়ি, তাই ঈশ্বরের দানকে আরও নিখুঁত করার জন্য কঠোর পরিশ্রম করি।”
\r\nশাহরুখের এই বিনয়ী উত্তর সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় তোলে। এক ভক্ত মন্তব্য করেন, “ওঠো সোনা, এসআরকে আজ একটি নতুন উক্তি দিয়েছেন।” অন্য একজন লেখেন, “আপনি যে আপনার ১০০০ শতাংশ দেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার প্রতিভা সীমাহীন। তাই বিনয়ী হওয়া বন্ধ করুন, আমার বিনয়ী রাজা।”
\r\n৩৩ বছরের কর্মজীবনে এবারই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন শাহরুখ খান, তার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি জাওয়ান–এর জন্য।
\r\nবর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা কিং–এর শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, সৌরভ শুক্লা এবং জয়দীপ আহলাওয়াত। যদিও পুরো কাস্ট এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
\r\nভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা শাহরুখ খানের এই প্রকৃত বিনয় আর কঠোর পরিশ্রমের মনোভাব আবারও প্রমাণ করলো কেন তিনি সত্যিই একজন কিং।





