নির্বাচনের ঠিক আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আলাদা করার সাহসী সিদ্ধান্তকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।


\r\n

২০ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, \"আমরা হেফাজতের পক্ষ থেকে দেশের ইসলামী আন্দোলন ও ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান করেছি। ঈমান ও আকীদার সঙ্গে আপস না করার কথা সতর্কভাবে জানানো হয়েছে।\"


\r\n

তিনি আরও বলেন, \"মওদুদীবাদী জামায়াতের প্রভাব থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করতে পারায় আমরা বিশেষ মোবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদের একক পথচলা অত্যন্ত প্রয়োজন ছিল। এই সিদ্ধান্ত ভবিষ্যতে ইসলামপন্থী রাজনীতির জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।\"


\r\n

হেফাজতের আমির বলেন, জামায়াতের সাথে থাকার ফলে দেশের ইসলামপন্থীদের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে। তিনি ইসলামী আন্দোলনের আমীর এবং দলকে এই সাহসী পদক্ষেপের জন্য বিশেষ অভিনন্দন জানান।


\r\n

বিবৃতিতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজত আগামী নির্বাচনে কোনো দলের পক্ষে অবস্থান নিবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যারা নিরেট ইসলামপন্থা ধারণ করে, জনগণ তাদেরকেই ভোট দেবেন। পাশাপাশি মুসলিম সমাজকে আহবান জানান, যারা ইসলামের নামে মওদুদীবাদ ও ভ্রান্ত আকীদা পোষণ করে, তাদেরকে ভোট না দেওয়ার মাধ্যমে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একসঙ্গে পথ চলবেন।