জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্তকে সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি বলেন, প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা মূলত এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে দেখানোর চেষ্টা।

সামান্তা শারমিনের বক্তব্য, “শাপলার কলি দেওয়ার পর পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলা দেওয়াও সম্ভব। কিন্তু নির্বাচন কমিশন এই সুযোগ না দিয়ে শুধু কলি অন্তর্ভুক্ত করেছে, যা তাদের ভূমিকার উপর প্রশ্ন তোলে।”

তিনি আরও অভিযোগ করেন, “কিছু বড় দলের সঙ্গে ইসি শরিক হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে। এই ধরনের কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।”
উল্লেখ্য, বৃহস্পতিবার ইসির এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি করা হয়েছে মূলত নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের মাধ্যমে।