রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

২৯ আগস্ট রাত ১০টার দিকে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”

এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

অনেকে চমকের অবস্থানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন যে, ব্যাটারিচালিত রিকশা রাজধানীর ট্রাফিক জটের একটি প্রধান কারণ এবং এগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা যাত্রী ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে সমালোচকরা মনে করছেন, মূল সমস্যা হলো সরকারের ব্যর্থতা মূল সড়কে রিকশার চলাচল নিয়ন্ত্রণে। তাদের মতে, কারো জীবিকা ঝুঁকিতে না ফেলে ব্যাটারিচালিত রিকশার বিকল্প ব্যবস্থা তৈরি করা প্রয়োজন।

চমকের মন্তব্যকে ঘিরে সমর্থন ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।