হাদিসে এসেছে, প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মুসলমানদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। এ জন্য তিনি একটি বিশেষ দোয়া শিখিয়েছেন।
\r\nআরবি দোয়া:
\r\nاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيعًا
\r\nউচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ শায়তানু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান।
\r\nঅর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, গহ্বরে পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, পানিতে ডুবে বা আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতি বার্ধক্য থেকে আশ্রয় চাই। মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই। আপনার পথে জিহাদ থেকে পলায়নরত অবস্থায় মৃত্যুবরণ করা থেকে আশ্রয় চাই এবং বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ করা থেকেও আশ্রয় চাই।
\r\nইসলামি আলেমরা বলেছেন, এ দোয়া নিয়মিত পড়লে মানুষ বিপদ-আপদ থেকে সুরক্ষা পেতে পারে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ভয় থেকেও মুক্ত থাকতে পারে।





