জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপির সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজ সেই বিশ্বাস পূর্ণতা পেল। এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিকভাবে গড়তে প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ হিসেবে কাজ করে, তার জন্য সচেতন থাকতে হবে।’
\r\nনাহিদ ইসলাম জানান, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার শপথগ্রহণ করবেন। দেশের মানুষ আমাদের যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করব। জুলাই সনদে শেষ স্বাক্ষর হলেও আমরা সর্বোচ্চ তৎপরতার সঙ্গে এর বাস্তবায়ন নিশ্চিত করব।’
\r\nএনসিপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।





