টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হন। কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা সভাপতি আব্দুস সবুর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব জানান, “বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের পরামর্শ দেন। বর্তমানে তিনি জেলা ডাক বাংলোতে বিশ্রাম নিচ্ছেন এবং সুস্থ আছেন।”