আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আব্বা জীবন সফর সমাপ্ত করে তার স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাতের জন্য সবার দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, তাজুল ইসলাম পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেড় বছর পর্যন্ত পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তার অধীনে চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশনের মাধ্যমে জমা দেওয়া হয়েছিল। বর্তমানে এসব মামলার বিচারকাজ ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলছে।





