বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফেডারেল আদালতে অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, দুই প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে রেখে প্রতিযোগীদের দূরে সরিয়ে দিচ্ছে, ফলে এক্স এবং এক্সএআইয়ের মতো নতুন উদ্যোগগুলো সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সম্প্রতি অ্যাপল ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্বে যায়। এর মাধ্যমে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি সরাসরি আইফোন, আইপ্যাড ও ম্যাকে যুক্ত করা হয়েছে।

মামলায় দাবি করা হয়েছে, এই একচেটিয়া চুক্তির কারণে অ্যাপল ইচ্ছাকৃতভাবে এক্স অ্যাপ ও এক্সএআইয়ের গ্রক অ্যাপকে অ্যাপ স্টোরে গুরুত্ব দিচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে এক্সএআই কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইছে।

এ প্রসঙ্গে ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, মাস্কের মামলা তার দীর্ঘদিনের ‘উত্যক্ত করার অভ্যাস’-এর অংশ। তবে অ্যাপল এখনও কোনো মন্তব্য করেনি।

\r\n\r\n\r\n\r\n

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মাস্ক অভিযোগ করেছিলেন, অ্যাপলের নীতির কারণে অন্য কোনো এআই কোম্পানি অ্যাপ স্টোরে ওপেনএআইয়ের সমান সুযোগ পাচ্ছে না। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ২০২২ সালের শেষ দিকে চালুর পর দ্রুততম সময়ের মধ্যে জনপ্রিয় ভোক্তামুখী অ্যাপ হিসেবে রেকর্ড গড়ে।

\r\n