আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বিষয়টি দুদকসহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। একই সময়ে ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।