বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি জানিয়েছে, আওয়ামী লীগের মতো।


\r\n

রোববার (৩১ আগস্ট) বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।


\r\n

তিনি বলেন, \"আমরা স্পষ্টভাবে বলেছি—যেভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। কারণ, তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে।\"


\r\n

এ সময় তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলারও তীব্র নিন্দা জানান। ডা. তাহের বলেন, \"নুরের ওপর হামলাটি অত্যন্ত ন্যক্কারজনক এবং তা কেবল দুঃখজনক বললে কম বলা হবে। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, যারা এতে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।\"


\r\n

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল বিকেল সোয়া ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করে।


\r\n

প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।