আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত, হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এর গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সিতে-এ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, ভোরে “আমেরিকান-জায়নবাদী শত্রুর সন্ত্রাসী হামলায়” তিনি নিহত হন। তবে হামলার ধরন বা স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা