ইবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক গঠিত এই শিক্ষক  নিয়োগ বোর্ড অবৈধ। ৪৮ ঘন্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিল করতে হবে। আওয়ামী লীগের সাথে প্রেম প্রেম খেলা আমরা মানব না।

শনিবার ( ১১ অক্টোবর )  সাজিদ আব্দুল্লাহ'র খুনীদের দ্রুত গ্রেফতার এর দাবীতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। 


ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, \"যে নিয়োগ বোর্ড আপনারা গঠন করেছেন তার লোয়ার বোর্ডে কারা আছে তা এখনো আপনারা প্রকাশ করেননি। আর যে হায়ার বোর্ড গঠন করেছেন সেখানে ২৬ জন ফ্যাসিস্ট আছে। ইবি প্রশাসনকে আমার নেতানিয়াহু প্রশাসন মনে হয়েছে। এর চারপাশে মোদী, শি জিং পিং, নেতানিয়াহুর মতো মহামানব রয়েছে। এই প্রশাসন কতৃক গঠিত এই নিয়োগ বোর্ড  অবৈধ।  ৪৮ ঘন্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিল করতে হবে। আওয়ামী লীগের সাথে প্রেম প্রেম খেলা আমরা মানব না।\"


তিনি আরও বলেন,\" প্রশাসনকে আমরা বারবার সময় দিয়েছি, কিন্তু তারা বারবার আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এরকম অথর্ব,  নির্লজ্জ,  বেহায়া প্রশাসন আগে কখনো দেখিনি। মনে রাখবেন, পূর্বের সকল ভিসি পালাতে বাধ্য হয়েছিল। আপনারা সবাই দুহাজার শহিদের বিনিময়ে এখানে বসেছেন। আপনারা এমন ভাব দেখান যে আপনারা কিছু জানেন না,  বোঝেন না। আপনারা আছেন শুধু ছাত্রলীগ আওয়ামী লীগ পূনর্বাসন নিয়ে।


অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কক্ষে যান তারা। এসময়  উপ উপাচার্য কাছে দাবিগুলো আদায়ের জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, অর্ক ও রাকিব হাসান স্বাক্ষরসহ অর্ধশত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

ইবি প্রতিনিধি