“সময়টা ১৯৯৮-৯৯। আকা একে একে অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।”

\r\nএই রহস্যঘন নারী কণ্ঠের ভয়েসওভার দিয়েই শুরু হয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘আকা’র ট্রেলার।


\r\n

আজ ২৫ আগস্ট, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এই সিরিজের ট্রেলার। ট্রেলারটি প্রকাশের পরপরই হইচই বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতেও এটি রিলিজ দেওয়া হয়।

\r\n

ট্রেলারে তুলে ধরা হয়েছে এক রহস্যময় চরিত্র ‘আকা’-কে, যে কোনো নিয়ম মানে না, শোনে না কারও উপদেশ।
\r\nট্যাগলাইনে স্পষ্টভাবে লেখা:
\r\n“আকা শোনে না কোনো উপদেশ। আকা মানে না কোনো নিয়ম। সে আসছে হাতুড়ির জোরে দেশে ন্যায় ফিরিয়ে আনতে।”

\r\n

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ, যিনি এই সিরিজটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “দর্শক ‘আকা’তে রহস্য, ভালোবাসা আর প্রতিশোধের এক ভিন্নধর্মী গল্প খুঁজে পাবেন, যা তাদের নতুন এক অভিজ্ঞতা দেবে।”

\r\n

সাত পর্বের এই সিরিজটি মুক্তি পাচ্ছে ৪ সেপ্টেম্বর, হইচই প্ল্যাটফর্মে।

\r\n

দীর্ঘ দুই বছর পর ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, যিনি ‘আকা’ চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে দেখা যাবে মাসুদা রহমান নাবিলাকে। এটি নাবিলার প্রথম ওটিটি কাজ, অর্থাৎ এই সিরিজ দিয়েই তিনি ওটিটি জগতে পা রাখছেন।

\r\n

সিরিজটিতে নিশো-নাবিলা ছাড়াও আরও অভিনয় করেছেন—
\r\nইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু এবং শ্যামন্তি সৌমি প্রমুখ।