ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ উত্তরবঙ্গের তিন জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। তার আগমনকে ঘিরে সমাবেশস্থলসহ পুরো শহরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা, পাশাপাশি নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।





