জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

\r\n

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হবে।

\r\n

এদিন বিকেল ৪টায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

\r\n

গোলাম পরওয়ার বলেন, \"সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর ধরে কারাবন্দি। তিনি বারবার রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং গুরুতর অসুস্থ হলেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি।\"

\r\n

তিনি আরও বলেন, \"দেশবাসী আশা করেছিল, এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস পেরিয়ে গেলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। এটি চরম অন্যায় ও অবিচার।\"