ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


\r\n

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

\r\n

শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

\r\n

এর আগে তাকে অভিনন্দন জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

\r\n

গত বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এবং রাতে গেজেট প্রকাশ করা হয়।

\r\n

ইসির তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। বাকি আসনগুলোতে জয় পেয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা।