ঢাকার মঞ্চ আবারও কাঁপবে পাকিস্তানি সুপারস্টার আতিফ আসলামের সুরে। দীর্ঘ জটিলতার পর নিশ্চিত হয়েছে, ‘মেইন স্টেইজ শো-২০২৫’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে, পূর্বাচল নিউ প্রজেক্ট টাউন।

\r\n

প্রথমে দুটি পৃথক আয়োজক সংস্থা আতিফ আসলামের কনসার্ট আয়োজনের চেষ্টা করলেও অনুমতি ও বাস্তব সমস্যার কারণে জটিলতা দেখা দেয়। তবে অবশেষে ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

\r\n

সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হবে আতিফ আসলাম। এছাড়া ফুয়াদ, নেমেসিসসহ দেশের জনপ্রিয় শিল্পীরা উপস্থিত থাকবেন।

\r\n

কনসার্ট থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-কে দেওয়া হবে। এই অর্থ শহীদ ও আহতদের পুনর্বাসন এবং পরিবারের সহায়তায় ব্যবহার করা হবে।

\r\n

‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি জানিয়েছেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সকল অনুমতি নেওয়া হয়েছে, তাই এবার কনসার্ট সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত।