‘পরিবর্তনের স্থপতি ও বিশ্বকে রূপদানকারী নারী: তোমাদের কারণেই পৃথিবী সমৃদ্ধ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকিস্তানের লাহোরে আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী পাকিস্তানের মহিলা শাখা আয়োজিত এই সম্মেলনে আমেরিকা, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালেশিয়াসহ ১০টি দেশ থেকে নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ থেকে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, যিনি নারী সমাজে পরিবর্তনের প্রতিনিধি হিসেবে এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিনিধির মধ্যে রয়েছেন—মালেশিয়া থেকে ফ্রিডম ফ্লোটেলের ডা. ফৌজিয়া হাসান, দাতো হাজ্জা মমতাজ, এমডি নাভি মালয়েশিয়া; অস্ট্রেলিয়া থেকে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার লরেন বুথ। এছাড়া বাহরাইন, বসনিয়া, মন্টে নিগ্রো, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ পরিবর্তনের অগ্রণী নারী প্রতিনিধিরাও অংশ নেন।
রোববার ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।





