যুক্তরাষ্ট্র ইরানে আবারও স্কুল ও আবাসিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বার্তাসংস্থা মেহের মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছে।
মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় শহর খোমেইনে অবস্থিত ডক্টর হাফেজ খোমেনি স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্কুল ভবনের আশেপাশের বেশ কিছু আবাসিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।
\r\n\r\n
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানে যুদ্ধ শুরু হয়। সে সময় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে অন্তত ১৭০ জন নিহত হন; অধিকাংশই স্কুলের অল্প বয়সি শিক্ষার্থী। এই ঘটনায় তদন্ত চলছে।





