হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। জামায়াত ভণ্ড ইসলামী দল। তারা প্রকৃত ইসলামী দল নয়। প্রকৃত ইসলামকে তারা ধারন করে না। তারা মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।’
সোমবার সন্ধ্যায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি কমিনিউটি সেন্টারে বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’র ব্যানারে আয়োজিত ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হেফাজত আমির বলেন, ‘জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি। ’
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে হেফাতজের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী প্রমুখ।





