প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া পড়েছেন দল থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ১ নং ওয়ার্ডে আয়োজিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দোয়া পড়েন এবং আলোচনায় অংশ নেন। এসময় তিনি বলেন, “আমি দল ছাড়িনি, এলাকার মানুষকেও ছাড়িনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়েছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব।”
রুমিন ফারহানা আরও বলেন, “নেত্রীর লাশ দাফনও না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এসেছে। যদি আমার ওপর কোনো অন্যায় হয়ে থাকে, তার বিচার আল্লাহর কাছে।”
তিনি বলেন, “স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে আমি নেত্রীর জন্য দোয়া পড়তে বলেছি।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। তিনি হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।





