ড. মিজানুর রহমান আজহারি ভোট দেওয়ার পর ভোটারদের শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোট দিয়ে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাসে বলেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”

\r\n

তিনি ভোটকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে গুরুত্ব দিয়ে বলেন, গণভোটের বেশিরভাগ বিষয় ইতিবাচক এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য ‘হ্যাঁ’ দেওয়া সর্বোত্তম বিকল্প। রাষ্ট্র কাঠামোর সংস্কার ও ক্ষমতার কেন্দ্রীভূতকরণ রোধে ভোট দেওয়াকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে কোনো মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ সেটিকে প্রতিহত করবে।