সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আঘাত হেনেছে। তবে ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।
এদিকে এসব হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাকিস্তানি, একজন নেপালি এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া হামলা শুরুর পর থেকে মোট ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরব আমিরাত সরকার।
সূত্র: বিবিসি





