কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কের মধ্যে থাকা বলিউড তারকা আমির খান এবার নতুন অভিযোগের মুখে। তার ভাই ফয়সাল খান সোমবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, আমিরের ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।
এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, ‘গোলাম’ সিনেমার শুটিং চলাকালে জেসিকার সঙ্গে আমিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সময় জেসিকা অন্তঃসত্ত্বা হন। আমির তাকে গর্ভপাত করানোর পরামর্শ দেন, তবে জেসিকা তা প্রত্যাখ্যান করেন এবং সন্তানকে জন্ম দেন। সন্তানের নাম রাখা হয়েছে জান।
২০০৫ সালে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক এবং সন্তানের তথ্য প্রকাশিত হলেও আমির কখনোই তা স্বীকার করেননি। বরাবরই অস্বীকার করে আসছেন। তবে ফয়সাল খান জানিয়েছেন, ঘটনা সত্য, সম্পর্ক ছিল এবং সন্তানও রয়েছে।
২০১২ সালে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে জানের ছবি প্রকাশিত হয়। সম্প্রতি জেসিকার নতুন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কেউ কেউ জানের সঙ্গে আমিরের চেহারার সাদৃশ্য খুঁজছেন।
\r\n\r\n\r\n\r\n
ফয়সাল আরও অভিযোগ করেছেন, রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক আরও গাঢ় হয়, একই সময় তিনি কিরণ রাওয়ের সঙ্গেও প্রেমের সম্পর্ক রাখেন। ফয়সাল জানান, তিনি চিঠি লিখে পরিবারকে এই বিষয়টি জানিয়েছিলেন, তবে তা কোনোভাবেই আমলে নেওয়া হয়নি।





