বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে ফের তীব্র সমালোচনা করেছেন তার ভাই ফয়সাল খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আমিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

\r\n

ফয়সালের দাবি, আমির খানের জীবনে পরকীয়া ছিল এবং তিনি অবৈধ সন্তানের পিতা হয়েছেন। শুধু তাই নয়, তিনি জানান, পারিবারিক সম্পর্ক থেকেও নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছেন।

\r\n

এক আবেগঘন অনলাইন পোস্টে ফয়সাল লেখেন, তিনি পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না। পাশাপাশি ওই পোস্টে পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি।

\r\n

ফয়সালের অভিযোগ, আমির প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলাকালীনই এক সাংবাদিকের সঙ্গে পরকীয়ায় জড়ান এবং তাদের মধ্যে একটি অবৈধ সন্তানও রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আমির খান বা অভিযুক্ত সাংবাদিক কোনো মন্তব্য করেননি।

\r\n

এছাড়া, ফয়সাল অভিযোগ করেন, অতীতে তাকে মানসিক রোগী বলে ঘোষণা দিয়ে এক বছরেরও বেশি সময় গৃহবন্দি করে রাখা হয়েছিল। তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল এবং বাইরে যাওয়ার অনুমতিও ছিল না। দেহরক্ষীদের নজরদারিতে তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো হতো।

\r\n

তবে পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ আগেও ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও কষ্টদায়ক’ বলে অস্বীকার করা হয়েছে। একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, পরিবারের সব সিদ্ধান্তই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়েছিল, এবং তা করা হয়েছে ভালোবাসা ও সহানুভূতির জায়গা থেকে।

\r\n

এই বিবৃতিতে পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি আমিরের প্রাক্তন স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠ আত্মীয়রাও স্বাক্ষর করেন।

\r\n

প্রসঙ্গত, ফয়সাল খান ১৯৯৬ সালে সিনেমা জগতে অভিষেক করেন এবং ২০০০ সালে ভাই আমির খানের সঙ্গে ‘মেলা’ সিনেমায় অভিনয় করে কিছুটা পরিচিতি পান। তবে এরপর তিনি ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে সরে যান। সেই সময় থেকেই মাঝে মধ্যেই ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করে আসছেন তিনি। এবার পরকীয়া ও অবৈধ সন্তানের প্রসঙ্গ টেনে নতুন করে আলোচনায় এলেন ফয়সাল।