কুষ্টিয়া প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
জামায়াতের সবুজ সংকেত পেয়ে কয়েক মাস ধরে ওই এলাকায় জনসংযোগ করছেন তিনি। এদিকে ওই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ও কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সরকার।
সোমবার বিকেলে ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
তবে কুষ্টিয়া সদর আসনে (কুষ্টিয়া-৩) জাকির সরকারের নাম ঘোষনার পরপরই জেলার মজমপুরে টায়ার জালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক দুই বারের এমপি অধ্যাপক সোহরাব উদ্দিনের সমর্থকরা। যার ফলে বড় অংকের ভোট কাটা পড়ার সম্ভাবনাও রয়েছে এই আসনে।
তবে জাকির সরকার বর্তামানে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান থাকায় বড় একটা ভোট ব্যাংক আছে বলে মনে করেন তার সমর্থকরা।
এছাড়াও তিনি একজন ব্যবসায়ী ও কুষ্টিয়া শহরে গ্রীন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার ব্যানারে অসংখ্য গাছ লাগিয়ে বেশ আলোচনায় আছেন।
অপরদিকে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা আমীর হাজমার অসংখ্য ভক্ত রয়েছে সারাদেশে। তেমনিই তার নিজ আসনেও রয়েছে হামজার নিজস্ব বৃহৎ ভোট ব্যাংক এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর রয়েছে শক্ত অবস্থান। পূর্বে কুষ্টিয়া সদর থেকে জামায়াত মনোনীত মোশাররফ হোসেন বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
এমন পরিসংখ্যানে আমীর হামজাকেও এগিয়ে রাখছেন অনেকেই।
সাধারন ভোটাররা বলছেন এই আসনে জামায়াত ও বিএনপির হাড্ডা হাড্ডি লড়াই হবে। তবে বিজয়ের হাসি দেখার অপেক্ষায় থাকতে হবে নির্বাচনের ফলাফল প্রর্যন্ত।





