জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার আরও তিন শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন। শুক্রবার সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

নতুন যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী ছাড়াও চাকরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী ও চাকরি প্রত্যাশীরা রয়েছেন।

দলীয় নেতারা জানান, এনসিপির সাংগঠনিক কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দলটির শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে।

নেতারা আরও জানান, শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’-তে যোগদান করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের অন্যান্য নেতারা।