আলিয়া মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের উদ্যোগে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
\r\nমানববন্ধন পরিচালনা করেন কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমেন, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা মহানগর পূর্ব সভাপতি মোজাফফর হোসেন এবং দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন।
\r\nবক্তারা বলেন, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা সময়ের দাবি। ইসলামি মূল্যবোধে উজ্জীবিত থেকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টিতে অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্য দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে পিছিয়ে রাখছে বলেও তারা মন্তব্য করেন।
\r\nপ্রধান অতিথি সিবগাতুল্লাহ বলেন, \"আলিয়া মাদ্রাসা বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির গৌরবের প্রতীক। তবে শিক্ষার্থীরা অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এমপিওভুক্ত সুবিধা থেকে বঞ্চিত।\" তিনি বলেন, শিক্ষাখাতে বাজেট বরাদ্দও মাদ্রাসা শিক্ষার প্রতি অবিচার প্রকাশ করে।
\r\nতিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও জাতীয় শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্তির লক্ষ্যে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ সময় ছাত্রশিবির আলিয়া মাদ্রাসায় শিক্ষা সংস্কারের জন্য ১১ দফা দাবি তুলে ধরে।
\r\nছাত্রশিবিরের ১১ দফা দাবি সংক্ষেপে:
\r\n- \r\n
- \r\n
ইবতেদায়ি মাদ্রাসা দ্রুত জাতীয়করণ ও প্রতিষ্ঠার আইন সহজীকরণ
\r\n \r\n - \r\n
দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু
\r\n \r\n - \r\n
দাখিল-আলিম পরীক্ষায় নম্বর সমতা
\r\n \r\n - \r\n
প্রতিটি জেলা শহরে একটি করে কামিল মাদ্রাসা জাতীয়করণ
\r\n \r\n - \r\n
ফাজিল-কামিল পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ দ্রুত প্রদান
\r\n \r\n - \r\n
অনার্স কোর্স চালু ও সেশনজট নিরসন
\r\n \r\n - \r\n
দ্রুত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ
\r\n \r\n - \r\n
নিয়োগে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রাধিকার
\r\n \r\n - \r\n
বিভাগীয় শহরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন
\r\n \r\n - \r\n
কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উন্নয়ন
\r\n \r\n - \r\n
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেল গঠন ও আরবি ভাষা কোর্স চালু
\r\n \r\n
বক্তারা বলেন, শিক্ষা সংস্কারের মাধ্যমে দক্ষ, নৈতিক ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব, যা দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।





