জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলীয় সমর্থকদের উদ্দেশে সতর্কবার্তা দেন।
পোস্টে তিনি লিখেছেন, যারা সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর প্রতি অনুগত, তারা যেন কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করেন। তিনি আরও বলেন, কেউ এমন মন্তব্য করলে ধরে নেওয়া হবে, তিনি দলকে আন্তরিকভাবে সমর্থন করেন না।
তিনি ভাষায় পোস্টটি শেষ করেন এবং সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।





