ভারতীয় কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে-এর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর


রোববার (১২ এপ্রিল) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে উপমহাদেশের সংগীত জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে।


তিনি আরও উল্লেখ করেন, আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোসলে বহু ভাষায় হাজারো গান গেয়েছেন এবং শাস্ত্রীয়, লোকসংগীত, পপ ও গজলসহ বিভিন্ন ধারায় অসাধারণ অবদান রেখেছেন।


\r\n\r\n\r\n

শোকবার্তায় তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।