আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সাইভার-ব্রান্ট, ফলে ব্যাটিং দিয়ে দিন শুরু করতে হয়েছে বাংলাদেশকে।
অভিজ্ঞতা ও শক্তির দিক থেকে ইংল্যান্ড অনেকটাই এগিয়ে থাকলেও, মারুফা আক্তারের গতি এবং একঝাঁক কার্যকর স্পিনার দিয়ে চমক দেখাতে চায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন বাঁহাতি পেসার সানজিদা আক্তার মেঘলা এবং অলরাউন্ডার রিতু মনি। বাদ পড়েছেন নিশিতা নিশি ও ফারজানা হক পিংকি।
বাংলাদেশের একাদশে আছেন: রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
অন্যদিকে, ইংল্যান্ড তাদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছে। একাদশে রয়েছেন: ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সাইভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফিয়া একলেস্টোন, লিন্সে স্মিথ ও লাউরেন বেল।
বাংলাদেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হলেও, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় মাঠে নামছে টাইগ্রেসরা।





