সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মন্তব্য করেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যত \"এতিম\" হয়ে পড়েছে।
\r\nতিনি বলেন, \"ইউনূস সাহেব যখন প্রথম পলিটিক্যাল পার্টি করার চেষ্টা করেছিলেন, তখনও তিনি শেষপর্যন্ত সেখান থেকে সরে দাঁড়ান। এখনো তিনি সেই অবস্থানে আছেন। এই বৈঠকের পর এনসিপি পুরোপুরি রাজনৈতিক দিকনির্দেশনা হারিয়ে ফেলেছে।\"
\r\nমাসুদ কামাল আরও বলেন, \"এনসিপি সবসময় নিজের মতো করে কথা বলত। গায়ের জোরে বক্তব্য দিত। তবে তাদের নেতাদের আচরণ, জীবনযাপন, কথাবার্তা সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পায়নি। আগামী নির্বাচনে তারা আদৌ কী করবে, সেটা স্পষ্ট নয়। যদি একা নির্বাচন করতে চায়, শেষ পর্যন্ত পারবে কি না তাও অনিশ্চিত।\"
\r\nনিবন্ধন না থাকা সত্ত্বেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এনসিপির অবস্থান প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে তিনি বলেন, \"এখনো এনসিপি নিবন্ধন পায়নি। তারা কি শর্ত পূরণ করেছে? নিবন্ধন চাইলেই কি পাওয়া যাবে? শুধু ইউনূস সাহেব আছেন বলেই কি সমস্যা হবে না?\"
\r\nভোটের মাঠে এনসিপির বাস্তবতা তুলে ধরে মাসুদ কামাল বলেন, \"নির্বাচনে অংশ নিলেও একটি আসনে জামানত রক্ষা করতে পারলে সেটাই হবে এনসিপির সবচেয়ে বড় সাফল্য।\"





