ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত কমিটিতে মোট ৪৭ জন সদস্য রয়েছেন।


সোমবার (৯ মার্চ) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।


নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফজলে রাব্বী সরকার এবং সদস্য সচিব হিসেবে সাবিরা মারিয়াম মুশফির।


জুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাজমুল ইসলাম ও মিলন হোসাইন। যুগ্ম সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার।


দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ইসফানুল ইসলাম, শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতবা জহির জিসান, মিডিয়া সম্পাদক আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার, স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হাছানুর রহমান শান্ত এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্সে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরী।


কমিটির অন্যান্য ৩৫ সদস্যের মধ্যে রয়েছেন: আবদুল্লাহ ফাহাদ, মো. মাহাবুবুল আলম, মুহাম্মদ যায়েদ আব্দুল্লাহ, মোহাম্মদ কাইফ, মুহাম্মদ আব্দুল্লাহ খান, ইন্তেসাম সাদিয়া, মো. মিফতা উল হুদা, গালিব আল দ্বীন, মো. জাহিদ হাসান ফকির, মুনতাসির বিল্লাহ, শাহাদা নুর তামিমা, আব্দুল্লাহ আল মাসুম, নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, মারিয়া ফারজানা ইতি, মোয়াম্মার তাজওয়ার ইবনে বদর অরিস, মুজাহিদা আফরিন মজুমদার, সাদিয়া আফরিন, মরিয়ম খাতুন, আজমাঈন আদিব, সাদিয়া জাহান সাইফা, আব্দুল্লাহ আল মুবাশ্বির, মুহাম্মদ জোবায়ের ইসলাম, সুহাইল মাহদীন, সাইফুল আলম শান্ত, আব্দুল্লাহ হাসান আরাফাত, মো. রেজাউল ইসলাম ফুয়াদ, সিয়াম হোসেন রাজীব, আবির হুসাইন, নাজিয়া সিদ্দিকা, নাকীব হাসান, শাহরিয়ার রহমান, আব্দুর রহমান বর্ণ, তাসনিয়া বিনতে তালেব, সুমাইয়া শিমু ও মো. মুতাসীম বিল্লাহ তাহমীদ।