ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা তাঁর নিজ কক্ষে হামলার শিকার হন। 

পরে একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহত্যার চেষ্টা অবস্থায় পাওয়া যায়।

\r\n

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতাল-এ পাঠানো হয়।

\r\n

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।