ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিপ্লব বিরোধীদের শাস্তি নির্ধারণে ৭ সদস্য বিশিষ্ট রিভিউ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।
৭ সদস্য বিশিষ্ট রিভিউ কমিটির আহ্বায়ক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন ইবির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেটের (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত (পরিশিষ্ট-১২৩(গ)] মোতাবেক জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব সময়কালীন ইবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্য হতে বিপ্লব বিরোধী ভূমিকায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগের ধরণ পর্যালোচনা, শান্তির মাত্রা ও পরিমাণ নির্ধারণ এবং নতুন অভিযোগ গ্রহণ বিষয়ে উপাচার্য রিভিউ কমিটি গঠন করেছেন।।





