পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য দেশটির আদালত মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইসলামাবাদ হাইকোর্ট পিটিআই নেতাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আবেদনের শুনানিতে এই নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী।

গত মাসে ইমরান খানের পরিবার ও দল অভিযোগ করে, ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এক চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন। তারা তাকে চিকিৎসার জন্য শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের আবেদনও করেন।

সূত্র: পাকিস্তান টুডে ও অন্যান্য গণমাধ্যম।