ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন


\r\n

পেন্টাগন জানিয়েছে, দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


\r\n

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহত ছয় মার্কিন সেনা হলেন জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১), অ্যাশলি প্রুইট (৩৪), সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) ও টাইলার সিমন্স (২৮)। এদের মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্র বিমান বাহিনী-এর সদস্য ছিলেন। বাকি তিনজন কর্মরত ছিলেন এয়ার ন্যাশনাল গার্ড-এ।


\r\n

অন্যদিকে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে এ অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে।


\r\n

এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকসহ কয়েকটি প্রতিবেশী দেশে বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে এবং এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, এ ধরনের কৌশলের উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।