মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্ত থাকবে। তাঁর দাবি, ইরানের নৌ সক্ষমতা বর্তমানে সীমিত।
হেগসেথ আরও বলেন, ইরান যে সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখছে। তিনি সতর্ক করে বলেন, “আমরা আপনাদের ওপর নজর রাখছি।”
তিনি ইঙ্গিত দেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয়, তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্ভাব্য সংঘাতে যেতে প্রস্তুত রয়েছে।
সূত্র: আলজাজিরা





