রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান নয়, বরং রাশিয়ার বিষয়ে সহযোগিতা চান।


ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ভ্লাদিমির আমাকে ফোন করে জানতে চাইলেন— ‘আমি কি আপনাকে ইরানের বিষয়ে সহায়তা করতে পারি?’ আমি তাকে বললাম, ‘না, ইরানের বিষয়ে নয়। আমার রাশিয়ার বিষয়ে সহায়তা দরকার।’”


ট্রাম্প আরও জানান, তিনি রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তি দেখতে চান। তবে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি হতাশা প্রকাশ করে বলেন, “গত সপ্তাহেই ছয় হাজার সৈন্য নিহত হয়েছেন।”


তবে কী ধরনের চুক্তির কথা তিনি বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে, যদিও পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।