ইরান সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ট্রাম্প বলেন, ইরান আলোচনা ও সমঝোতার পথ খুঁজছে। তবে তার মতে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তেহরান এখনো প্রস্তুত নয়।
তিনি বলেন, “আমার মনে হয় কোনো এক সময় তারা সমঝোতায় আসবে। ইরানকে ঘিরে পরিস্থিতি মোকাবিলায় আমরা ভালো অবস্থানে আছি।”
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সেখানে নজরদারির বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে তিনি আলোচনা করছেন।
অন্যদিকে ইরান বলছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদেশগুলোর জাহাজের জন্য এটি বন্ধ রাখা হয়েছে বলে তেহরান দাবি করেছে।





