ইসরাইল, লেবানন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় ফোনালাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে লেবাননের টিভি চ্যানেল আল জাদিদ। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নিতে পারেন বলে জানা গেছে।


কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-এর মধ্যে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। সম্ভাব্য এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও যুক্ত হওয়ার কথা রয়েছে।


এর আগে, মঙ্গলবার ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথম বৈঠকের আয়োজন করেছিলেন রুবিও।


তবে এখনো পর্যন্ত এ ধরনের কোনো ফোনালাপের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যদিও এক ইসরাইলি মন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নেতানিয়াহু আজ আউনের সঙ্গে কথা বলতে পারেন। অন্যদিকে, লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ ধরনের কোনো আলোচনার বিষয়ে অবগত নন।

\r\n\r\n\r\n\r\n

সূত্র: আলজাজিরা।