ইরানের দাবি, ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দুটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনীর মতে, হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত শিন বেতের প্রধান কার্যালয় এবং দুটি সামরিক বিমানঘাঁটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, হামলাগুলো পালমাচিম এবং ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে।

এর মধ্যে পালমাচিম বিমানঘাঁটি ভূমধ্যসাগর উপকূলের কাছে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত। আর ওভদা বিমানঘাঁটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।