ভারত লেবাননে চলমান ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ ভারতের অংশগ্রহণ এবং লেবাননের শান্তি ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কের কারণে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জয়সওয়াল সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
সাম্প্রতিক সহিংসতায় লেবাননে বেসামরিক হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।





