যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলকে দেশের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন। দ্য টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলকে মানুষ পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের জন্য এক অসাধারণ মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, ইসরায়েল সাহসী, দৃঢ়, বিশ্বস্ত এবং বুদ্ধিমান। সংকটের সময়ে অন্যদের মতো নয়, তারা কঠোরভাবে লড়ে এবং কীভাবে জিততে হয় তা জানে।

তবে ট্রাম্পের এমন মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো কারণ স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে দিচ্ছেন।