যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও তেল স্থাপনায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করেছে। বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
খবরে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে এই বার্তা পাঠানো হয়। অনুরোধটি ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামিরের কাছে ও পৌঁছানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করার প্রায় দশ দিন পর প্রথমবারের মতো ওয়াশিংটন ইসরায়েলকে হামলা কমানোর নির্দেশ দিয়েছে।
\r\n\r\n\r\n
মার্কিন প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, এই অনুরোধের তিনটি কারণ রয়েছে:
\r\n১. তেল ও জ্বালানি স্থাপনায় হামলা হলে সাধারণ ইরানি জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে।
\r\n২. যুদ্ধ শেষে ইরানের তেল খাতের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার পরিকল্পনা রয়েছে।
\r\n৩. হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনায় ইরানের বড় পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে।





