জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বের হয়নি ইসলামী আন্দোলন। জোটের সঙ্গে আসন সমঝোতার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, “জোটের সব দলের সঙ্গে এক বক্স নীতির আলোচনায় আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি দুই-এক দিনের মধ্যে রুপরেখা দেওয়া সম্ভব হবে। মূলত শ্রদ্ধাশীলতার জায়গা নষ্ট হওয়ায় কিছু সংকট তৈরি হয়েছে। তবে ঐক্যের যে ভিত্তি তৈরি হয়েছে, তা বজায় থাকবে বলে আশা করছি।\"
এদিকে, ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে আজ ডাকা সংবাদ সম্মেলনও জামায়াতে ইসলামী শেষ মুহূর্তে স্থগিত করেছে। জোটের সহকারী সেক্রেটারি জেনারেল ও সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, “অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।”





