রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন নেতাকর্মী। শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
\r\nতিনি জানান, মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় ৫ জন এবং টাঙ্গাইলে ১ জন দুর্ঘটনায় নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
\r\nদুর্ঘটনায় নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
\r\nদলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।





